Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আইসিডিএস কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আর্থিক প্রতারণার অভিযোগ উঠল মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের এক কর্মীর বিরুদ্ধে। এক দুটি নয়, তার প্রতারণার সাক্ষী অনেকে।

আইসিডিএস কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: আর্থিক প্রতারণার অভিযোগ উঠল মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের এক কর্মীর বিরুদ্ধে। এক দুটি নয়, তার প্রতারণার সাক্ষী অনেকে। কেন্দ্রের  আশাপাশের  মহিলা ও তাদের পরিবার পরিজনদের থেকে বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু টাকা তুলে নেয় ওই আইসিডিএস কর্মী। বুধবার এনিয়ে এমনই অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দা বিউটি খাতুন, আইনুল হক, মমিনা খাতুন, রেজিনা হাসান সহ এলাকার অন্য বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, এই মহিলা বিভিন্ন কারণ দেখিয়ে তাদের কাছ থেকে বহু অর্থ নিয়েছে। তেশিমলার বাসিন্দা আমজার আলি বলেন, সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা টাকা নিয়েছে আইসিডিএস কর্মী এবং তার স্বামী।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ