Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আইসিডিএস কেন্দ্র থেকে চাল পাচার

আইসিডিএস কেন্দ্র থেকে চাল পাচার
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার দুপুরে বারাকপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া নেতাজি স্পোটিং ক্লাবের আইসিডিএস সেন্টার থেকে চাল পাচারের চেষ্টার অভিযোগ। পাচারকারীকে হাতেনাতে ধরা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেখানকার আইসিডিএস কর্মী রিকশ করে চাল তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই স্থানীয় বাসিন্দারা তা আটকে দেন। তাঁরা খবর দেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসকে। তিনি ঘটনাস্থলে আসেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পোকাবাছার নাম করে মাঝেমধ্যেই বাড়িতে চাল নিয়ে যান ওই আইসিডিএস কর্মী। একথা শুনে পুরসভার চেয়ারম্যান আইসিডিএস কর্তাকে ডেকে পাঠান। রিকশ থেকে চাল নামিয়ে দেন। আইসিডিএসের সুপারভাইজার এলে গোটা ঘটনা তাঁকে জানানো হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ