Bartaman Logo
৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক উড়ান কমাচ্ছে এয়ার ইন্ডিয়া

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ। ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে আন্তর্জাতিক বিমানগুলিকে। এতে স্বাভাবিকভাবেই যাত্রাপথ দীর্ঘ হয়েছে।

আন্তর্জাতিক উড়ান কমাচ্ছে এয়ার ইন্ডিয়া
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ। ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে আন্তর্জাতিক বিমানগুলিকে। এতে স্বাভাবিকভাবেই যাত্রাপথ দীর্ঘ হয়েছে। ফলে জ্বালানি খরচ অনেকটাই বেড়েছে। এরমধ্যে যুদ্ধের জেরে জেট ফুয়েলের দাম মাত্রাছাড়া হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এহেন পরিস্থিতিতে মে থেকে জুলাই পর্যন্ত আন্তর্জাতিক উড়ান কমানোর সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া।

Advertisement

জুন মাসে ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরগামী উড়া঩নের সংখ্যা কমানো হবে বলে জানিয়েছে উড়ান সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন বলেন, বহু আন্তর্জাতিক উড়ান এখন আর লাভজনক নয়। দেশীয় উড়ানেও লাভ কমেছে। সরকার জ্বালানির দাম বৃদ্ধিকে ২৫ শতাংশে সীমাবদ্ধ রাখায় ক্ষতির প্রভাব কিছুটা কম। বর্ধিত খরচ সামাল দিতে ভাড়া বৃদ্ধি ও ফুয়েল সারচার্জ আরোপ হলেও তাতেও বিশেষ লাভ হয়নি। তাঁর দাবি, অতিরিক্ত ভাড়া থাকলে যাত্রীসংখ্যা কমে যায়। উল্লেখ্য, এই সিদ্ধান্তের ৪ দিন আগে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি দিয়ে  বর্তমান জ্বালানি মূল্যের কারণে বিমান শিল্পে চাপের কথা জানায় ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স। চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক উড়ানের জন্য অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম লিটারপিছু ৭৩ টাকা বেড়েছে। এই দামে উড়ান পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

সম্পর্কিত সংবাদ