Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এয়ার ইন্ডিয়া উড়ানের জরুরি অবতরণ

ফের এয়ার ইন্ডিয়ার বিমানের সমস্যা। রবিবার ফের ঘটল এমনই এক ঘটনা। এআই ৩৫৭ বিমানটি টোকিওর হেনেডা বিমানবন্দর থেকে দিল্লি যাচ্ছিল। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান এটি।

এয়ার ইন্ডিয়া উড়ানের জরুরি অবতরণ
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের এয়ার ইন্ডিয়ার বিমানের সমস্যা। রবিবার ফের ঘটল এমনই এক ঘটনা। এআই ৩৫৭ বিমানটি টোকিওর হেনেডা বিমানবন্দর থেকে দিল্লি যাচ্ছিল। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান এটি। কিন্তু টোকিও থেকে দিল্লি যাওয়ার পথে হঠাৎই ওই বিমানের মধ্যে তীব্র গরম অনুভব করেন পাইলট ও বিমান সেবিকারা। কোনও ঝুঁকি না নিয়ে পাইলট কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। সেইমতো বিমানটিকে জরুরি ভিত্তিতে কলকাতায় নামানো হয়। যাত্রীদের নামিয়ে বিমানটিকে নির্দিষ্ট একটি স্থানে নিয়ে গিয়ে শুরু হয় পরীক্ষা। বিমান সংস্থার তরফে জানানো হয়, অন্য বিমানে যাত্রীদের দিল্লি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ