Bartaman Logo
২৭ মে, ২০২৬

আইপিএস অফিসারের মৃত্যু

আইপিএস অফিসারের মৃত্যু
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মর্মান্তিক! প্রশিক্ষণ শেষে প্রথম পোস্টিং। কিন্তু শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে যাওয়া হল না। চাকরিতে যোগ দিতে যাওয়ার পথে কর্ণাটকে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণ আইপিএস অফিসারের। পুলিস জানিয়েছে, মৃতের নাম হর্ষ বর্ধন (২৬)। ২০২৩ সালের কর্ণাটক ব্যাচের এই আইপিএস আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা। সম্প্রতি হাসান জেলায় প্রথম পোস্টিং পেয়েছিলেন। রবিবার সন্ধ্যায় সেখানে যাওয়ার সময় তাঁর গাড়ির চাকা ফেটে যায়। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ি ও গাছে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত পান হর্ষ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। 
Advertisement
সম্পর্কিত সংবাদ