Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনজীবী নেতার গাড়িতে হামলার অভিযোগ

আইনজীবী নেতার গাড়িতে হামলার অভিযোগ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: কামারহাটির রথতলায় আইনজীবী নেতা কৌস্তভ বাগচির গাড়িতে হামলার অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে তিনি বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তবে পুলিস এফআইআর দায়ের করেনি। এর প্রতিবাদে তিনি দীর্ঘ সময় থানায় অবস্থানও করেন। বেলঘরিয়া থানার পুলিস জানিয়েছে, সিসি ক্যামেরায় এমন হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ, এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রথতলা মোড়ে কৌস্তুভবাবু নিজের গাড়িতে যাচ্ছিলেন। তখন বাইকে থাকা দুই যুবক চালকের সিট লাগোয়া কাঁচে আঘাত করেন। হেলমেটহীন ওই দুই যুবক কামারহাটি পুরসভার পাশ দিয়ে আড়িয়াদহের দিকে চলে যায়। তাঁদের হাতে অস্ত্রও ছিল। যদিও পুলিস জানিয়েছে, সিসি ক্যামেরা খতিয়ে দেখা হয়েছে। আধঘণ্টার ফুটেজে কেউ গাড়িতে আঘাত করছে, তেমনটা পাওয়া যায়নি। গাড়িতেও আঘাতের চিহ্ন নেই। ওঁকেও সিসি ক্যামেরার ওই ফুটেজ দেখানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ