নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহু ক্ষেত্রেই আইনি বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে পুলিসকে। এই পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্যের প্রত্যেক মহকুমায় এক জন করে চুক্তিভিত্তিক আইনি পরামর্শদাতা নিয়োগ করবে রাজ্য। এই মর্মেই সোমবার এক বছরের জন্য চুক্তিভিত্তিক ৯৯ জন পেশাদার আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
Advertisement
এভাবে চুক্তিভিত্তিক আইনি পরামর্শদাতা নিয়োগ রাজ্যে প্রথম হচ্ছে বলেই প্রশাসন সূত্রে খবর। শীঘ্রই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কাজ রাজ্য স্বরাস্ট্র দপ্তর শুরু করবে বলেও জানা গিয়েছে। আবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ৫৮৩ জন চুক্তিভিত্তিক জুনিয়ার ইঞ্জিনিয়ার, পুরদপ্তরে ৬৭৫ মজুর ও ৬৪ জন পরিবেশ বন্ধু, স্বাস্থ্যদপ্তরে পাঁচজন ফার্মাসিস্ট সহ মোট ১ হাজার ৪৪৫ নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।



