Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আইএসআইয়ের আন্তর্জাতিক সম্মেলন

আইএসআইয়ের আন্তর্জাতিক সম্মেলন
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) ‘প্যাটার্ন রেকগনিশন’-এর উপর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সোমবার শুরু হয়েছে নিউটাউনে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে। চলবে পাঁচদিন। সম্মেলনটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্যাটার্ন রেকগনিশন অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে। আইএসআইয়ের তরফে জানানো হয়েছে, এখানে দেশ-বিদেশের হাজারখানেক প্রতিনিধি যোগ দিয়েছেন। প্যাটার্ন রেকগনিশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এখানে এই সম্মেলনটি হচ্ছে। মেডিক্যাল ইমেজিং, সিগনেচার ভেরিফিকেশন, ব্রেন কম্পিউটিং, অটোমেটিক কার ড্রাইভিং, হার্টরেট  মনিটরিং, প্রভৃতি বিষয়ের উপর বিশেষজ্ঞরা এখানে আলোচনা করছেন। আমেরিকা,  অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কিছু নামী বিশ্ববিদ্যালয় এবং এই ক্ষেত্রে ব্যাপৃত সংস্থাগুলির তাদের কাজকর্ম তুলে ধরছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ