নয়াদিল্লি, ৯ ডিসেম্বর: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ভোগান্তিতে রেলযাত্রীরা। আইআরসিটিসি থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে গিয়ে বিপাকে পড়লেন অজস্র মানুষ। আজ, সোমবার সকাল ১০টা থেকে আইআরসিটিসি-র মাধ্যমে টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েন যাত্রীরা। এমনকী যাঁরা তৎকাল টিকিট কাটছিলেন তাঁরাও মহামুশকিলে পড়েন।
Advertisement
হঠাৎ আইআরসিটিসি’র হলটা কী?
সকাল বেলা টিকিট কাটতে গিয়ে বহু যাত্রী দেখেন আইআরসিটিসি অ্যাপ থেকে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে না। ওয়েবসাইটের ক্ষেত্রেও দেখা যায় একই সমস্যা। ঘণ্টাখানেক এই বিপত্তিতে আমজনতার হয়রানি যখন চরমে, তখনই বিবৃতি আসে আইআরসিটিসি-র তরফে। সমস্যার কারণ ব্যাখ্যা করেছে রেলওয়ে টিকিট প্রদানকারী সংস্থাটি।
এদিকে, রেলের টিকিট কাটতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতে শুরু করে দেন যাত্রীরা। এরপরই আইআরসিটিসি-র তরফে বলা হয়, সাইটে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে, পরবর্তী এক ঘণ্টায় যাত্রীরা কোনও বুকিং করতে পারবেন না।
আইআরসিটিসি-র তরফে জানানো হয়, “রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ ঘণ্টা যাত্রীরা ই-টিকিট পরিষেবা পাবেন না। দয়া করে পরে চেষ্টা করুন।” পাশাপাশি সংস্থার পক্ষ থেকে অন্য সহায়তার জন্য মোবাইল নম্বরও (১৪৬৪৬, ০৭৫৫-৬৬১০৬৬১, ০৭৫৫-৪০৯০৬০০) শেয়ার করেছে।