রায়পুর: সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বিলুপ্তপ্রায় ভাষা সহ নানা বিষয়ে গবেষণার সুযোগ মিলবে আইআইটি ভিলাইয়ে। বুধবার সেন্টার ফর কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রাডিশন (সিসিএলটি)-র উদ্বোধন করেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। আর্থ-সামাজিক গবেষণার ক্ষেত্রে আইআইটির তরফে যেভাবে ছত্তিশগড় সরকারের সঙ্গে একযোগে কাজ করা হয়েছে, তার প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি ভিলাইয়ের ডিরেক্টর অধ্যাপক রাজীব প্রকাশ।



