Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আড়াই মাস ধরে অকোজো হাইমাস্ট লাইট

আড়াই মাস ধরে অকোজো হাইমাস্ট লাইট
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: সদর চোপড়া বাসস্ট্যান্ড এলাকায় হাইমাস্ট লাইট অকেজো হয়ে  পড়েছে। বছর খানেক আগে প্রায় ৫ লক্ষ টাকা আর্থিক বরাদ্দে চোপড়া গ্রাম পঞ্চায়েত থেকে বাতিটি বসানো হয়। স্থানীয়দের বক্তব্য, প্রায় আড়াই মাস ধরে বাতিটি অকেজো হয়ে পড়ে আছে। সমস্যা জানিয়েও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ। যদিও পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান বলেন, বরাতপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শীঘ্রই মেরামতের উদ্যোগ নেওয়া হবে। 
Advertisement
স্থানীয় ব্যবসায়ী সামাদ হুসেন বলেন, রাত ৮ টার পর দোকান বন্ধ হয়ে যাওয়ার পর এলাকাটি অন্ধকারে ঢেকে যায়। দীর্ঘদিন পর বাতি হওয়াতে ঝলমলে হয়ে উঠেছিল এলাকাটি। কিন্তু আড়াই মাস ধরে অকেজো বাতিটি। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত যাত্রীদের অন্ধকারের মধ্যেই বাসে ওঠানামা করতে হয়। হাইমাস্ট লাইটটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় আব্দুর রজ্জাকের মতো আরও অনেকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ