Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আহত গুরু

আহত গুরু
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়ে জখম হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা গুরু রানধাওয়া। জানা গিয়েছে, পরবর্তী ছবি ‘শাওনকি সর্দার’-এর শ্যুটে ব্যস্ত ছিলেন তিনি। সেই সময়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে দুর্ঘটনার খবর প্রকাশ্যে এনেছেন গুরু। জানিয়েছেন, স্টান্ট করতে গিয়েই জখম হয়েছেন তিনি। গলায় সার্ভিক্যাল কলার, কপালে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় গুরুকে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। পাশাপাশি উদ্বিগ্ন ম্রুনাল ঠাকুর, মিকা সিংয়ের মতো তারকারাও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ