Bartaman Logo
২৭ মে, ২০২৬

আগ্রায় মেট্রোর সুড়ঙ্গ তৈরির জের ১৭০০ বাড়ির দেওয়ালে ফাটল

আগ্রায় মেট্রোর সুড়ঙ্গ তৈরির জের ১৭০০ বাড়ির দেওয়ালে ফাটল
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: আগ্রায় জোরকদমে চলছে মাটির নীচ দিয়ে মেট্রো রেলের কাজ। তার জেরেই শহরের মতি কটরা ও সৈয়দ গলি এলাকার প্রায় ১৭০০ বাড়িতে ফাটল ধরেছে। বেশ কয়েকবার কম্পনও অনুভব করেছেন স্থানীয়রা। পরিস্থিতি এতটাই খারাপ যে, প্রায় ১৪৬টি বাড়িকে লোহার স্তম্ভ দিয়ে কোনওরকম আটকে রাখা হয়েছে। যাতে ভেঙে না পড়ে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে পিতৃপুরুষের ভিটে ছেড়ে আত্মীয়দের বাড়ি কিংবা হোটেলে গিয়ে উঠেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা।
Advertisement
আগ্রা কলেজ থেকে মনকামেশ্বর মন্দির স্টেশন পর্যন্ত মাটির নীচ দিয়ে মেট্রো রেলের লাইন বসছে। এর জেরে ১০০-১৫০ ফুট গভীর পর্যন্ত খনন করে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। এক স্থানীয় বাসিন্দার কথায়, রাতে মাটি খোঁড়ার মেশিন চললে পুরো বাড়ি কাঁপতে থাকে, মনে হয় এই বোধহয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আতঙ্কে আর ঘুম আসে না। মেট্রো কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি।
সম্পর্কিত সংবাদ