Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র সহ দু’টি কার্তুজ উদ্ধার

আগ্নেয়াস্ত্র সহ দু’টি কার্তুজ উদ্ধার করল মালদহ থানার পুলিস। গত ১২ জানুয়ারি সাহাপুর ছাতিয়ান মোড়ে নিশীথ মণ্ডল নামে এক যুবকের বুকে আগ্নেয়াস্ত্র ঠেকানোর অভিযোগ ওঠে।

আগ্নেয়াস্ত্র সহ দু’টি কার্তুজ উদ্ধার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: আগ্নেয়াস্ত্র সহ দু’টি কার্তুজ উদ্ধার করল মালদহ থানার পুলিস। গত ১২ জানুয়ারি সাহাপুর ছাতিয়ান মোড়ে নিশীথ মণ্ডল নামে এক যুবকের বুকে আগ্নেয়াস্ত্র ঠেকানোর অভিযোগ ওঠে। সেদিনই থানায় অভিযোগ দায়ের হয়। তারপর থেকে মূল অভিযুক্ত ফেরার ছিল। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। মালদহ থানার পুলিস জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হয়। ভবানীপুরে এক গোপন স্থানে ওই আগ্নেয়াস্ত্র লুকানো ছিল। সেগুলি উদ্ধার করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ