Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগ্নেয়াস্ত্র সহ চাকদহে ধৃত ১

আগ্নেয়াস্ত্র সহ চাকদহে ধৃত ১
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি চাকদহ ব্লকের দেউলি পঞ্চায়েতের নারকেলডাঙা এলাকার। ধৃতের নাম খলিল মণ্ডল ওরফে ম্যাগনেট খলিল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি ৭ এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড কার্তুজ। কী উদ্দেশ্যে ধৃত ব্যক্তি এইসব আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ