Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক  

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার ভোরে নবগ্রাম থানার বিল বসিয়া এলাকা থেকে পুলিস আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ফুলচাঁদ শেখ।বাড়ি নবগ্রাম তালগড়িয়া। তার কাছ থেকে একটি ওয়ান শটার ও দুই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়। এদিন ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। নবগ্রাম থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে পলশন্ডা পাঁচগ্রাম রাজ্য সড়কে পেট্রোলিং চলছিল। বিল বসিয়া এলাকায় পুলিসের গাড়ি আসতে দেখে কয়েকজন যুবক রাস্তার পাশে মাঠ দিয়ে ছুটে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে একজনকে পাকড়াও করা গেলেও বাকিরা পালিয়ে যায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ