Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ঢোলাহাট থানার পুলিস। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ঢোলাহাট থানার জালালবাবুর ঠেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম মইদুল লস্কর। তাঁর কাছ থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। শনিবার তাঁকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ