সংবাদদাতা, বনগাঁ: আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিস। ধৃতের নাম জসিম সর্দার (২৪)। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নাকা চেকিং চলছিল। সেই সময় জসিম সর্দার নামে ওই যুবককে আটক করে পুলিস। তল্লাশি করতেই তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। রবিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিসের অনুমান, এলাকায় কোনও দুষ্কর্ম ঘটাতেই সে এসেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



