Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আগুনে ছাই টালির ছাউনির ১০টি ঘর

আগুনে ছাই টালির ছাউনির ১০টি ঘর
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: বুঁইতা গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুরের অগ্নিকাণ্ডের জেরে দশটি টালি ও বেড়া দেওয়া ঘর ভষ্মীভূত হয়েছে। সোমবার বেশি রাতে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তার আগে স্হানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হয়নি। দমকল ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওখানে দরমার বেড়া দেওয়া লাগোয়া ঘর সব ভাড়া দেওয়া হয়েছিল। তার একটি ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। দরমার বেড়ার কারণে দ্রুত আগুন ছড়ায়। তবে কোনও হতাহতের খবর নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ