Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’! জ্ঞানেশ-কন্যাকে প্রশ্ন আদালতের

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দবন্ধ কোথা থেকে কীভাবে আসল? শুক্রবার সাংবাদিক সত্যম ভার্মা মামলায় প্রশ্ন তুললেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরণ

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’! জ্ঞানেশ-কন্যাকে প্রশ্ন আদালতের
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রয়াগরাজ: সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দবন্ধ কোথা থেকে কীভাবে আসল? শুক্রবার সাংবাদিক সত্যম ভার্মা মামলায় প্রশ্ন তুললেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরণ। চলতি বছরের এপ্রিল মাসে উত্তরপ্রদেশের নয়ডায় কর্মী বিক্ষোভে উসকানির অভিযোগে সত্যমকে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিলেন গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপম। উল্লেখ্য, মেধা হলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা। ওই সাংবাদিকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়। জেলাশাসকের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংবাদিক। সেই মামলাতেই এদিন প্রশ্নের মুখে পড়েছেন জেলাশাসক মেধা রুপম। এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর মামলার রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অতুল শ্রীধরণ ও বিচারপতি আঁচল শ্রীবাস্তবের বেঞ্চ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ