Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

২৫ বছর পর

গুজরাতের ভুজের কাছে কুনারিয়া গ্রাম। ভুবনের গ্রাম। ভুবন অর্থাৎ ‘লগান’-এর আমির খান। বড়পর্দায় কুনারিয়াই হয়ে উঠেছিল ভুবনের আবেগের গ্রাম। ২৫ বছর আগে সেই গ্রামে শ্যুটিং করেছিলেন আমির খান।

২৫ বছর পর
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

গুজরাতের ভুজের কাছে কুনারিয়া গ্রাম। ভুবনের গ্রাম। ভুবন অর্থাৎ ‘লগান’-এর আমির খান। বড়পর্দায় কুনারিয়াই হয়ে উঠেছিল ভুবনের আবেগের গ্রাম। ২৫ বছর আগে সেই গ্রামে শ্যুটিং করেছিলেন আমির খান। ফের সেখানে যাচ্ছেন তিনি। এবারও উদ্দেশ্য সিনেমা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জামিন পার’-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ওই গ্রামে। ২৫ বছর পর সে কারণেই ফের কুনারিয়া যাত্রা করবেন আমির। এই বিশেষ স্ক্রিনিং আমিরের নয়া উদ্যোগ ‘জনতা কা থিয়েটার’-এর একটি অংশ। সাধারণ দর্শকের ঘরে ঘরে সিনেমা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন আমির। এছাড়া ছবিটি ইউটিউবেও নির্দিষ্ট মূল্যের বিনিময়ে দেখতে পাবেন দর্শক। সূত্রের খবর, আমিরের লক্ষ্য প্রতিটি দর্শক যাতে সামনের আসনে বসে সিনেমা দেখতে পারে। সেটা কার্যকর করার জন্যই ইউটিউবের মাধ্যমে সিনেমা দেখানোর ব্যবস্থা করেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, সিনেমা ব্যবসার এক নতুন পথ দেখালেন অভিনেতা। ভবিষ্যতে অনেকেই তাঁকে ব্যবসায়িক দিক থেকে অনুসরণ করতে পারেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ