Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

২৫ বছর পরে

২৫ বছর পরে
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

২৫ বছর। এতদিন পর ‘ছোট ভাই’ সলমন খানের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। সদ্য ‘ভূতনি’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করলেন সঞ্জয় নিজেই। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। অবশেষে ২৫ বছর পর ফের পর্দায় জুটি বাঁধবেন। জানা গিয়েছে, একটি অ্যাকশন ছবিতে কাজ করবেন দু’জনে। চিত্রনাট্যের কাজও নাকি অনেকটাই এগিয়ে রয়েছে। তবে পরিচালকের নাম এখনও চূড়ান্ত নয়। ‘সজন’, ‘চল মেরা ভাই’-এর মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল সলমন ও সঞ্জয়কে। তারপর থেকেই দু’জনের সুসম্পর্ক। ভাইজানকে ‘ছোট ভাই’ বলেই সম্বোধন করেন পর্দার ‘মুন্নাভাই’। ফের তাঁদের একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ