Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আদর্শের দক্ষিণ যাত্রা

আদর্শের দক্ষিণ যাত্রা
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বরাবরই অন্য ধারার ছবিতে অভিনয় করেন আদর্শ গৌরব। সম্প্রতি ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার বলিউডের পাশাপাশি দক্ষিণেও অভিনয়ে আগ্রহী আদর্শ। তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। একটি সাইকোলজিক্যাল থ্রিলারের অফার পেয়েছেন তিনি। পরিচালনা করবেন বাবা শশাঙ্ক। আদর্শের কথায়, ‘দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ক্রমাগত নতুন ধরনের ছবি তৈরি করছে। আমি যে এতদিনে তার অংশ হতে পারছি, সেটা ভালো লাগছে। গল্পটা একদিকে মনস্তাত্ত্বিক, অন্যদিকে ভৌতিক বিষয়ও রয়েছে। এই ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ