Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আদুরে কন্যার জন্মদিনে কিছুটা স্বস্তি মায়ের

আদুরে কন্যার জন্মদিনে কিছুটা স্বস্তি মায়ের
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দিনমজুর পরিবারে জন্মদিন পালন বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু বন্ধুদের মতো মেয়েটিরও ইচ্ছে করত জন্মদিন পালন করার। মা ভেবেছিলেন, এই বছরই ভাই-বোনের জন্মদিন একদিনেই পালন করা হবে। এক নরপিশাচের বিকৃত লালসা কেড়ে নিয়েছে আদরের মেয়েকে। উত্সব পালন হল না বটে, তবে সেই নরপিশাচকে ফাঁসিকাঠে ঝোলানোর শাস্তি শুক্রবার ঘোষণা করেছে আদালত—আদরের মেয়ের জন্মদিনে এটাই যেন কিছুটা হলেও সান্ত্বনা জুগিয়েছে সন্তানহারাকে। মা বলছিলেন, ‘শুধু বলত, বন্ধুরা বলে জন্মদিন পালন করতে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ