নয়াদিল্লি: মার্কিন মুলুকে শিল্পপতি গৌতম আদানি ও তাঁর সংস্থার কয়েকজনের বিরুদ্ধে সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ঘুষের অভিযোগ উঠেছে। এই অভিযোগ নিয়ে এবার আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে নতুন করে একটি আর্জি দায়ের হল সুপ্রিম কোর্টে। রবিবারের এই আর্জিতে দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে কাঠগড়ায় তোলা হয়েছে।



