Bartaman Logo
২৭ মে, ২০২৬

আদানি: একযোগে সব মামলার শুনানি

আদানি: একযোগে সব মামলার শুনানি
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিউইয়র্ক: ঘুষকাণ্ডে অস্বস্তি বাড়ল শিল্পপতি গৌতম আদানির। আদানি গোষ্ঠীর কর্ণধার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চলা তিনটি মামলা একত্রিত করার নির্দেশ দিল নিউইয়র্কের একটি আদালত। চরিত্রগতভাবে মামলাগুলি এক হওয়ায় এমন পদক্ষেপ বলে মার্কিন এই আদালত জানিয়েছে। এবার থেকে দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির একসঙ্গে শুনানি হবে। আদানি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মোট ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে সংস্থাটি।
Advertisement
সম্পর্কিত সংবাদ