Bartaman Logo
২৭ মে, ২০২৬

আদবানিকে শুভেচ্ছা

আদবানিকে শুভেচ্ছা
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
লালকৃষ্ণ আদবানিকে ৯৭তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একসময় নবতিপর এই রাজনীতিবিদের ‘মানসপুত্র’ হিসেবে চিহ্নিত করা হতো মোদিকে। এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। দলের এই প্রবীণ নেতার সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আদবানিজি দেশের সবচেয়ে আদর্শ রাজনীতিবিদ।’ চলতি বছরেই ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন আদবানি। সেই বিষয়কে মাথায় রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বছরটি তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি ভাগ্যবান যে তাঁর মতো একজনের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি। তাঁর দেখানো পথেই এগিয়ে চলেছি।’
Advertisement
সম্পর্কিত সংবাদ