Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আহত ভাগ্যশ্রী

আহত ভাগ্যশ্রী
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চোট পেলেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। সূত্রের খবর, পিকলবল খেলার সময় চোট পেয়েছেন তিনি। এর ফলে কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে তাঁর। জানা গিয়েছে, ১৩টি সেলাই পড়েছে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ‘ম্যায়নে পেয়ার কিয়া’। সেই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন ভাগ্যশ্রী। বক্স অফিসে তুমুল সফল হয়েছিল সেই ছবি। ২০২১-এ মুক্তিপ্রাপ্ত ‘থালাইভি’ ছবিতে অভিনয় করে ফের নজর কাড়েন ভাগ্যশ্রী। আপাতত তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ