বিপাকে অভিনেতা বিবেক ওবেরয়। একটি বাড়ি নির্মাণকারী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বিবেক। আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল এই সংস্থার। সদ্য সংস্থার স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১৯ কোটি ৫১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে, এই সংস্থার অংশীদার বিবেক। সংস্থার কাজকর্ম প্রচার করেছিলেন অভিনেতা। পরবর্তীতে সংস্থার প্রস্তাবিত সময়ের মধ্যে বাড়ি হাতে পাননি ক্রেতারা। প্রায় ১১ হাজার ৫০০ জন ক্রেতা প্রতারিত হন। যার ফলে সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে বম্বে হাইকোর্ট এই মামলায় মহারাষ্ট্র পুলিসকে তীব্র ভর্ৎসনা করে। ইডির তদন্তে উঠে এসেছে, ভুয়ো কাগজপত্র দেখিয়েছিল সংস্থাটি। যদিও রাত পর্যন্ত আইনি জটিলতা প্রসঙ্গে মুখ খোলেননি বিবেক।



