Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সোনুর নতুন ছবি

বিহার বিধানসভা নির্বাচনের আবহে সে রাজ্যের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা সোনু সুদ।

সোনুর নতুন ছবি
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বিহার বিধানসভা নির্বাচনের আবহে সে রাজ্যের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা সোনু সুদ। মুখ্য চরিত্রে অভিনয়ও করবেন তিনিই। অ্যাকশন ঘরানার ছবিটি সদ্য লেখা শেষ হয়েছে। তথ্যচিত্রের মতো পলিটিক্যাল ড্রামা নয়, টানটান উত্তেজনার গল্পই পর্দায় দেখাবেন সোনু। শীঘ্রই ছবির ঘোষণা হবে বলে শোনা যাচ্ছে। সোনুর কথায়, ‘বিহার আমার হৃদয়ে। সে রাজ্যে আমি বেড়ে উঠেছি, পড়াশোনা করেছি। তাই এই ছবিটি ভীষণ স্পেশাল।’ তবে সোনু ছাড়া আর কে কে অভিনয় করবেন, তা এখনও স্পষ্ট নয়। শেষবার ‘ফতেহ’ ছবিটি পরিচালনা করেছিলেন সোনু। সমালোচক-দর্শক মহলে প্রশংসিত হলেও সে ছবি বক্স অফিসে তেমন ভালো ফল করেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ