Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

যমজ ভাইয়ের ভূমিকায়

যমজ ভাইয়ের ভূমিকায়
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

যমজ ভাইয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা অল্লু অর্জুনকে। দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বেঁধে একটি ছবিতে অভিনয় করছেন তিনি। সেই ছবিতেই দুই ভাইয়ের ভূমিকায় থাকবেন অভিনেতা। পরিচালকের ছবিতে বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাবল চরিত্র। ‘মার্শাল’ থেকে ‘বিগলি’ বা ‘জওয়ান’... একাধিক ছবিতে এই নজির রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে অল্লু অভিনীত সিনেমাও। ২০ বছরের কেরিয়ারে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন অল্লু। শোনা যাচ্ছে, তাঁর দু’টি চরিত্রের লুক সম্পূর্ণ আলাদা হবে। শীঘ্রই এই ছবির ঘোষণা করবেন নির্মাতারা। এর জন্য আগামী সপ্তাহে একটি প্রমো শ্যুট করবেন অল্লু ও অ্যাটলি। বর্তমানে চিত্রনাট্যের দিকে নজর দিচ্ছেন নির্মাতারা। প্রস্তুতিতে ব্যস্ত অল্লুও। শোনা যাচ্ছে, ছবিতে বেশ কয়েকজন নামজাদা তারকা থাকবেন। পাশাপাশি থাকবেন তিনজন অভিনেত্রী। এই চরিত্রগুলির জন্য কাস্টিং বাকি রয়েছে। কেবল দক্ষিণ নয়, কয়েকজন বলিউডের অভিনেতা-অভিনেত্রীও থাকবেন কাস্টে। চলতি বছর আগস্ট বা সেপ্টেম্বরে শ্যুট শুরু হতে পারে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ