চব্বিশ ঘণ্টার মধ্যে সলমন খানকে হুমকির ঘটনায় অভিযুক্তের খোঁজ পেল পুলিস। জানা গিয়েছে, অভিযুক্ত গুজরাতের ভাদোদরা জেলার বাসিন্দা। ২৬ বছর বয়সি যুবকের নাম মায়াঙ্ক পান্ডে। সে মানসিকভাবে অসুস্থ। মঙ্গলবার তাকে আটক করা হয়েছে। গত সোমবার সকাল ছ’টা নাগাদ মুম্বইয়ের ওরলির পরিবহণ দপ্তরের হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা পাঠিয়েছিল সে। সেখানে বলা হয়েছিল, সলমনের গাড়িতে বোমা রাখা আছে। গাড়ি উড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি সলমনের আবাসনে হামলা চালানোর হুমকিও দিয়েছিল অভিযুক্ত। ইতিমধ্যে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার নামে এফআইআরও দায়ের হয়েছে বলে খবর।



