Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে দুর্ঘটনা, রেলিং ভেঙে ডিভাইডারে গাড়ি

নিউটাউনের বিশ্ববাংলা সরণিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ডিভাইডারে উঠল একটি গাড়ি।

নিউটাউনে দুর্ঘটনা, রেলিং ভেঙে ডিভাইডারে গাড়ি
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের বিশ্ববাংলা সরণিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ডিভাইডারে উঠল একটি গাড়ি। বুধবার দুপুর এই দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের মাদারওয়াক্স মিউজিয়ামের কাছে। তাতে চালক সহ গাড়ির ভিতরে থাকা তিনজন জখম হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেলা ৩টে নাগাদ। গাড়িটি চিনারপার্কের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারায়। রাস্তার মাঝখানে ডিভাইডারের উপর গাছ লাগানো রয়েছে। দু’ধারে রেলিং। সেই রেলিং ভেঙে গাড়িটি ডিভাইডারে উঠে যায়। ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে। স্থানীয়দের দাবি, বিশ্ববাংলা সরণিতে একাধিক গর্ত তৈরি হয়েছে। তারই জেরে এই দুর্ঘটনা বলে অনুমান। তবে, কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ