নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে আবাস প্রকল্পে এবার সন্দেহজনক উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই করবে পুলিস। বৃহস্পতিবার পুলিস অফিসাররা প্রকৃত উপভোক্তা যাচাইয়ের কাজ শুরু করেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাঁদের প্রতি সন্দেহ দেখা দেবে, সেই সব উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই করবে পুলিস। আজ, শুক্রবার তাঁরা এ বিষয়ে তদন্ত করবেন। তবে কাজ শেষ না হলে সময়সীমা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। হুগলি জেলা প্রশাসন জানিয়েছে, দ্রুত যাবতীয় তদন্ত শেষ করে প্রকৃত উপভোক্তাদের হাতে বাড়ি তুলে দেওয়া হবে।



