Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাসের বাড়ি লিখে না দেওয়ায় জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর!

আবাসের বাড়ি লিখে না দেওয়ায় জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর!
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সম্পত্তি নিয়ে গোলমালের জেরে জামাইয়ের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ শ্বশুর। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জামাই। পুলিস জানিয়েছে, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বারাকপুরের রামকৃষ্ণপল্লি এলাকায়। আক্রান্ত শ্বশুর আশিস কর্মকারের মাথায় আঘাত লেগেছে। পুলিস অভিযোগ পেয়েছে, সরকারি প্রকল্পে পাওয়া বাড়ি মেয়ে-জামাইয়ের নামে লিখে দেওয়ার জন্য তাঁর উপর চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি তা না-দেওয়াতেই তাঁকে মারধর করা হয়েছে। মেরে মাথাই ফাটিয়ে দেওয়া হয়েছে তাঁর। 
Advertisement
অভিযুক্ত জামাই প্রদীপ চক্রবর্তীর গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন আক্রান্ত বৃদ্ধ। এমনকী, মেয়ে রুম্পার বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ তুলেছেন আশিসবাবু। বৃদ্ধের উপর মেয়ে-জামাইয়ের অত্যাচার নিয়ে ক্ষুব্ধ পড়শিরাও। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরাও। পুলিস জানিয়েছে, বছরখানেক আগে সরকারি প্রকল্পে বাড়িটি পান আশিসবাবু। সেখানেই সস্ত্রীক থাকেন তিনি। ওই বাড়িতেই থাকেন তাঁদের মেয়ে, জামাই ও নাতনি। 
মেয়ে-জামাইয়ের দাবি, আবাসের বাড়ি তৈরিতে সরকারি টাকার সঙ্গে ব্যক্তিগত কিছু অর্থ ব্যয় করতে হয়েছিল। বাড়িটি আশিসবাবুর নামে যদিও, ওই টাকা দিয়েছিলেন তাঁরাই। আশিসবাবুর অভিযোগ, বাড়ি তৈরি হওয়ার পর থেকে মেয়ে-জামাই নানা অছিলায় সেটি তাঁদের নামে লিখে দিতে চাপ দিচ্ছিলেন। কিন্তু বৃদ্ধ তাতে রাজি হননি। বৃদ্ধ বলেন, ‘অসুস্থ স্ত্রীর জন্য এদিন সকালে ওষুধ কিনেতে রেরিয়েছিলাম।  ফিরতেই মেয়ে-জামাই  আমাকে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করতেই ওরা আমাকে মারধর করে। মারের চোটে আমার মাথা ফেটে গিয়েছে।’ যদিও ঘটনার পর বেগতিক বুঝে পালিয়েই গিয়েছেন জামাই বাবাজি। পুলিসের কাছে বৃদ্ধের দাবি, ‘নিজের বাড়িতে যাতে নির্ভয়ে বসবাস করতে পারি, পুলিস তার ব্যবস্থাই করে দিক।’ অবশ্য বৃদ্ধের মেয়ের দাবি, বাড়িটি তাঁরাই তৈরি করেছেন। বাবা-মাকে দেখাশোনা করেন তাঁরাই। রুম্পার পাল্টা অভিযোগ, এখন বাড়ি থেকে তাঁদেরকেই বের করে দেওয়ার চক্রান্ত হচ্ছে!
Advertisement
সম্পর্কিত সংবাদ