Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাসন হেলে পড়ে আতঙ্ক শ্রীরামপুরে

আবাসন হেলে পড়ে আতঙ্ক শ্রীরামপুরে
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুরের কুমিরজলা রোডে একটি আবাসন হেলে পড়েছে বলে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার। এ নিয়ে স্থানীয়দের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। যদিও নির্মাণকারী সংস্থার কর্তারা আবাসন হেলে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, পুরসভার আধিকারিকরা ওই আবাসন পরিদর্শন করে গিয়েছেন। পুরসভার পক্ষ থেকে কোনও অভিযোগ তোলা হয়নি। নির্মাণ সংস্থার কর্তা তুষার ঘোষ বলেন, আবাসন হেলে পড়ার অভিযোগ সঠিক নয়। যে কোনও তদন্তের মুখোমুখি হতে আমরা প্রস্তুত। স্থানীয় কাউন্সিলার শুভপ্রসাদ ভট্টাচার্য বলেন, ২০২০ সালে ওই আবাসনের প্ল্যান অনুমোদন হয়েছিল। বাসিন্দাদের অভিযোগ থাকলে তা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ