নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দুই বুথ সভাপতির নাম বাংলা আবাস যোজনার তালিকায় থাকায় শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, দু’জনেরই পাকা বাড়ি রয়েছে। যদিও তাঁদের বক্তব্য, তাঁরা মাটির বাড়িতেই থাকেন। রাজনৈতিক কারণে মিথ্যে প্রচার করা হচ্ছে।
Advertisement
এলাকাবাসীর অভিযোগ, প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই দ্বীপের বাসিন্দারা সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েন। নদী তীরবর্তী এলাকার বহু বাসিন্দা ভাঙা মাটির বাড়িতে বাস করেন। অথচ আবাস যোজনার তালিকায় তাঁদের নাম নেই। কাকদ্বীপের মহকুমাশাসক মধুসূদন মণ্ডল বলেন, ‘পাকা বাড়ির বাসিন্দা হলে সুপার চেকিংয়ের পর নাম বাতিল যাবে। কাঁচা বাড়ির বাসিন্দারা আবেদন করলে পরবর্তী তালিকায় তাঁদের নাম নথিভুক্ত হবে।’
এদিকে, পাকা বাড়ি থাকার কারণে আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিডিওকে চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন আনিসুর রহমান নামে এক যুবক। পুরস্কৃত করা হল তাঁকে। শুক্রবার ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে শুভেচ্ছা বার্তার চিঠি ও উপহার পাঠান। এদিন ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের ওই বাসিন্দার বাড়িতে যান বিধায়ক পান্নালাল হালদার সহ তৃণমূলের নেতা নেত্রীরা। সাংসদের হয়ে তাঁরা যুবকের হাতে উপহার তুলে দেন।