Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাস যোজনার সমীক্ষাকে ঘিরে আইএসএফ-তৃণমূলের মারামারি

আবাস যোজনার সমীক্ষাকে ঘিরে আইএসএফ-তৃণমূলের মারামারি
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে এবার গোলমালে জড়াল তৃণমূল ও আইএসএফ। মঙ্গলবার ঘর প্রাপকের নামের তালিকা নিয়ে দু’দলের মধ্যে বচসা থেকে হাতাহাতি হয় ব্লক প্রশাসনের আধিকারিকদের সামনে। এই ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। এদিন ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের চক মরিচা এলাকায়। এ বিষয়ে বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, সমীক্ষা চলাকালীন একটা গণ্ডগোল হয়েছিল। পুলিসকে বলেছি, বিষয়টি দেখতে।
Advertisement
স্থানীয় সূত্রের খবর, এদিন আবাস যোজনার ঘর প্রাপকদের নামের তালিকা নিয়ে ওই এলাকায় সমীক্ষার কাজে গিয়েছিলেন ব্লক প্রশাসনের কর্তারা। সেখানে নামের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আইএসএফের এক পঞ্চায়েত সদস্য। তাঁর অভিযোগ, তৃণমূল নেতারা নিজেদের লোক ও যাঁদের পাকা বাড়ি আছে, তাঁদের নাম তালিকায় ঢুকিয়েছে। এই নিয়ে প্রতিবাদ করলে দু’দলের কর্মী-সমর্থকদের মধ্যে গণ্ডগোল হয়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আইএসএফের অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, সমীক্ষার কাজে বাধা দিচ্ছে আইএসএফ।
সম্পর্কিত সংবাদ