সংবাদদাতা, বনগাঁ: আবাস তালিকা নিয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়ল বনগাঁ মহকুমায়। বনগাঁ, বাগদা, গাইঘাটা — এই তিনটি ব্লকে অভিযোগ জমা পড়ল দু’হাজারেরও বেশি। শুধুমাত্র বনগাঁ ব্লকে ১২০০ অভিযোগ জমা পড়েছে। গাইঘাটায় ৪২২ ও বাগদায় প্রায় ৪৩০টি অভিযোগ জমা পড়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন ব্লকে আবাস তালিকা প্রকাশ হয়েছে। ৩ ডিসেম্বর অভিযোগ জানানোর শেষ দিন ছিল।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে আবাস তালিকায় নাম তুলতে বহু আবেদন জমা পড়েছিল। আবেদন সার্ভে করে গত মাসের শেষ সপ্তাহে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার পরিপ্রেক্ষিতেই এই বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবাসের খসড়া তালিকার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ জমা পড়েছে, তাতে তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ার যেমন অভিযোগ এসেছে। তেমনই প্রতিবেশীর নাম বাদ দেওয়ার জন্যও একাধিক অভিযোগ জমা পড়েছে। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। যদি কেউ সত্যিই ঘর পাওয়ার যোগ্য হয়, তাঁকে ঘর দেওয়া হবে। তালিকায় নাম তুলতে দুর্নীতি হলেও খতিয়ে দেখে তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
আবাস তালিকায় বিপুল সংখ্যক অভিযোগ নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, আবাস নিয়ে দুর্নীতি হয়েছে এই বিপুল সংখ্যক অভিযোগ তার প্রমাণ। তৃণমূল নেতারা ঘরে বসে তালিকা তৈরি করেছে। পাকা বাড়ির মালিকের নাম তালিকায় এসেছে। এবিষয়ে সিপিএম বনগাঁ লোকাল কমিটির সম্পাদক সমিত কর বলেন, আবাস তালিকায় দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছে। তালিকায় ভুয়ো ও অযোগ্যদের নাম রয়েছে। বিরোধীদের আনা অভিযোগ উড়িয়ে দিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এটা অনেক পুরনো তালিকা। বিরোধীরা নিয়ম জানে না। ওরা মানুষের কাজ করে না। সবকিছুতেই রাজনীতি করে। স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি হয়েছে। অভিযোগ হলে অবশ্যই তালিকা খতিয়ে দেখা হবে প্রশাসনের তরফে।