নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সন্দেশখালিতে তৃণমূলকে বারাবার আক্রমণ শানিয়েছে বিজেপি ও সিপিএম। কিন্তু আবাস যোজনার সার্ভে রিপোর্ট প্রকাশে আসতেই ‘খারিজ’ হল বিরোধীদের অভিযোগ। কারণ সরেজামিন যাচাইয়ের পর আবাস যোজনায় খুব সামান্য নামই বাদ গিয়েছে।
Advertisement
২০১৮ সালের আবাস যোজনার উপভোক্তা হিসেবে এই দু’টি ব্লকে প্রায় ১৯ হাজার জনের নাম ছিল। সার্ভে করে প্রশাসন দেখেছে, বাদ পড়ছে দু’হাজারের মতো উপভোক্তা। জেলার মধ্যে সবথেকে কম উপভোক্তার নাম বাদ পড়েছে সন্দেশখালির দু’টি ব্লকে।
চলতি বছর জানুয়ারি মাস থেকে বিভিন্ন ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি বিধানসভার বিভিন্ন এলাকা। তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরকারি প্রকল্প নিয়ে বেনিয়ম সহ একাধিক অভিযোগ ওঠে। তবে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে রিপোর্ট বলছে উল্টো কথা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি ১ ব্লকের ২০১৮ সালে আবেদনকারী ছিলেন ৯৬৩৬ জন। তার মধ্যে ১১৬৭ জনের আর্থিক পরিস্থিতির বদল হয়েছে। সন্দেশখালি ২ ব্লকে ৯৫০৫ জন ছিলেন আবেদনকারী। তার মধ্যে বাদ পড়েছে মাত্র ৬৪৫ জনের নাম।