Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাস: নিজের নাম বাদ দেওয়ার আর্জি প্রধানের

আবাস: নিজের নাম বাদ দেওয়ার আর্জি প্রধানের
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার আবাস তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন করলেন ভাঙড়ের এক পঞ্চায়েত প্রধান। তাঁর নাম মিরাজুল ইসলাম। জানা গিয়েছে, ভাঙড় ২ ব্লকের শানপুকুর পঞ্চায়েতের ওই প্রধানের নাম ২০১৮ সালে আবাসের তালিকায় ছিল। কিন্তু এখন তাঁর পাকা বাড়ি হয়েছে। তাই বিডিও অফিসে গিয়ে নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন মিরাজুল। তিনি বলেন, কয়েক বছর আগে আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় সরকারি ঘরের জন্য আবেদন করেছিলাম। বর্তমানে পাকা ঘরে বাস করি, ব্যবসা করে একটা দু’চাকাও কিনেছি। তাই নিজে থেকেই বিডিওকে বলেছি, আমার নাম বাদ দেওয়ার জন্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ