Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রায়মঙ্গলের পাড়ে প্রায় ২০০ ফুট জুড়ে ধস, বাড়ছে আতঙ্ক

সুন্দরবনের রায়মঙ্গল নদীর পাড়ে প্রায় ২০০ ফুট অংশজুড়ে ধস নেমেছে। এর ফলে আতঙ্কিত হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।

রায়মঙ্গলের পাড়ে প্রায় ২০০ ফুট জুড়ে ধস, বাড়ছে আতঙ্ক
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: সুন্দরবনের রায়মঙ্গল নদীর পাড়ে প্রায় ২০০ ফুট অংশজুড়ে ধস নেমেছে। এর ফলে আতঙ্কিত হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। রমাপুর স্কুলবাড়ির ঘাট সংলগ্ন এলাকায় সোমবার এই ধস দেখা দিয়েছে। স্থানীয় গ্রামবাসীরা বিডিও অফিস এবং অন্য প্রশাসনিক দপ্তরে খবর দেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর পাড়ের এই অংশ দীর্ঘদিন ধরেই দুর্বল ছিল। প্রায় ২০০ ফুট অংশে ধস নামায় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত পাড় বাঁধানোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র বলেন, বিষয়টি শুনেছি। দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিডিও অফিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ