Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত ও তমলুকের তৃণমূল নেতাদের সঙ্গে আজ অভিষেকের বৈঠক

উত্তর ২৪ পরগনার বারাসত ও পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল পদাধিকারীদের আজ, মঙ্গলবার কলকাতায় তলব করা হয়েছে।

বারাসত ও তমলুকের তৃণমূল নেতাদের সঙ্গে আজ অভিষেকের বৈঠক
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার বারাসত ও পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল পদাধিকারীদের আজ, মঙ্গলবার কলকাতায় তলব করা হয়েছে। দুই জেলার বাছাই করা নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ওই দুই জেলায় সংগঠনের কী অবস্থা, কী কী সমস্যা রয়েছে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলীয় স্ট্রাটেজি জানানো হবে এই বৈঠকে। রাজনৈতিক দিক থেকে ওই দুই জেলা তৃণমূলের কাছে খুব গুরুত্বপূর্ণ। কোন ছকে নির্বাচনী যুদ্ধে বিজেপিকে পরাজিত করা যাবে, আজকের বৈঠকে জেলার তৃণমূল নেতারা সেই দিশা পাবেন বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ