Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিএলএ-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিএলএ-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

এসআইআর সংক্রান্ত তৃণমূলের ভার্চুয়াল বৈঠক শুরু হল। ১ লক্ষ ১৫ হাজার জনকে নিয়ে শুরু হয়েছে সেই বৈঠক। মূল ফোকাসে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ’রা। শুরুতেই তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি বললেন, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এখন আর বসে থাকার সময় নেই। সবাইকে সজাগ থাকতে হবে। শুনানি কেন্দ্রগুলির পাশে তৃণমূলের সহায়তা শিবির আগামী কাল, সোমবার থেকে শুরু হচ্ছে। ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুনানির সময়ে তৃণমূলের বুথ লেভেল এজেন্টরা সঙ্গে থাকবেন। অভিষেক বললেন, ষড়যন্ত্র গভীর। এই যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়া চলবে না। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ