Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিষ্ণোই গ্যাংয়ের রোষ! সলমনের পরে খুনের হুমকি পেলেন আরও এক বলি তারকা

বলিপাড়ায় ফের লরেন্স আতঙ্ক! সলমন খানের পরে এবার খুনের হুমকি পেলেন আরও এক তারকা। অভিনেতা অভিনব শুক্লাকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দিলেন এক ব্যক্তি।

বিষ্ণোই গ্যাংয়ের রোষ! সলমনের পরে খুনের হুমকি পেলেন আরও এক বলি তারকা
  • ২০ এপ্রিল, ২০২৫ ২০:০৪
Prefer us on Google

মুম্বই, ২০ এপ্রিল: বলিপাড়ায় ফের লরেন্স আতঙ্ক! সলমন খানের পরে এবার খুনের হুমকি পেলেন আরও এক তারকা। অভিনেতা অভিনব শুক্লাকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দিলেন এক ব্যক্তি। হুমকিদাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোক বলে দাবি করেছেন। রিয়্যালিটি শো ব্যাটলগ্রাউন্ডে র‌্যাপার অসীম রিয়াজের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন অভিনব। সে সময় অসীমের সম্পর্কে কিছু মন্তব্য করেন অভিনেতা। যে কারণে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

Advertisement

ইনস্টাগ্রামে পাওয়া খুনের হুমকির স্ক্রিন শর্ট এক্স-এ পোস্ট করেছেন অভিনব। হুমকি বার্তায় লেখা আছে, ‘আমি লরেন্স বিষ্ণোইয়ের লোক। তোর বাড়ির ঠিকানা আমার জানা আছে। যাবো নাকি? সলমনের বাড়িতে গুলি চালিয়েছিলাম। তোর বাড়িতেও গুলি চালাবো।’ চণ্ডীগড় পুলিসকে ট্যাগ করে অভিনেতা লিখেছেন, ‘আমার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। যিনি হুমকি দিয়েছেন তিনি সম্ভবত চণ্ডীগড় বা মোহালির বাসিন্দা। দয়া করে কার্যকর পদক্ষেপ িনন।’ খুনের হুমকির মুখে ভক্তদেরও সাহায্য চেয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘হুমকিদাতার পরিচয় জানা থাকলে দয়াকরে আমাকে জানান।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ