নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়া কাণ্ডে মঙ্গলবার শিয়ালদহ আদালতে ১৩তম স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এদিন তাদের তরফে আদালতে বলা হয়, বিভিন্ন মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট এবং সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। এর সঙ্গে সংশ্লিষ্ট শ্মশানঘাটের যাবতীয় নথিও তদন্ত করে দেখছে সিট। সিবিআইয়ের কৌঁসুলি তাঁর সওয়ালে আরও বলেন, ‘অভয়ার বাবা‑মায়ের গুচ্ছ অভিযোগের প্রতিটিই খতিয়ে দেখা হচ্ছে। তবে তা এখনো শেষ হয়নি। তদন্ত দ্রুত গতিতে চলছে।’ পরবর্তী শুনানি ২০ নভেম্বর। এদিকে, নির্যাতিতার বাবা উষ্মা প্রকাশসহ বলেন, ‘প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’



