• নতুন করে প্রেমে পড়েছেন অভিনেতা আমির খান। সদ্য নিজের জন্মদিনে প্রেমিকা গৌরীকে নিয়ে প্রকাশ্যে আসেন আমির। এই আবহে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা। তিনি জানিয়েছেন, প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন অবসাদে ভুগেছেন। তাঁর কথায়, ‘রিনার সঙ্গে বিচ্ছেদের পর প্রায় দু’থেকে তিন বছর ভীষণ কষ্টে ছিলাম। কোনও কাজ করতে পারছিলাম না। এমনকী, চিত্রনাট্যও শুনতে পারতাম না। ঘরের মধ্যে বন্দি থাকতাম। রাতে ঘুম আসত না। মদ্যপান শুরু করি। দিনে একটি বোতল শেষ করে দিতাম। দেবদাস হয়ে গিয়েছিলাম।’ যদিও এরপর নিজেই এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন আমির। ডুবে গিয়েছিলেন কাজের মধ্যে।



