Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রেমে সিলমোহর

প্রেমে সিলমোহর
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বলিউড সুপারস্টার আমির খান আজ অর্থাৎ ১৪ মার্চ ৬০ তম জন্মদিন উদযাপন করছেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মিডিয়ার সঙ্গে বিশেষ এই দিনটি উদযাপন করেছেন তিনি। প্রতিবারের মতো এবারও আমির কেক কেটে, আড্ডা দিয়ে ৬০তম জন্মদিন পালন করেছেন। তবে আমিরর জন্য এবারের জন্মদিন আরও বিশেষ হয়ে উঠেছে। কারণ এদিন তিনি তাঁর প্রেমিকা গৌরীকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন। শুধু তাই নয়, মুম্বইয়ের মিডিয়ার সঙ্গে আমির তাঁর সঙ্গীর পরিচয় করিয়ে দিয়েছেন। গত কয়েক দিন ধরে আমিরের নতুন সঙ্গীকে নিয়ে নানান ফিসফাস ছিল বিটাউনে। এবার আমির তাতে সিলমোহর দিলেন। প্রাক জন্মদিনের  আসরে আমির স্বীকার করলেন গত দেঢ় বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে আছেন তিনি। আর তাঁদের সম্পর্ক বেশ গভীর। আমির খুশি যে শেষ পর্যন্ত ‘ভুবন’ তাঁর ‘গৌরী’-কে পেয়ে গেছে।

Advertisement

সূত্র থেকে খবর যে গৌরী বেঙ্গালুরুর মেয়ে। আর তিনি ডিভোর্সি। গৌরীর ছ'বছরের এক পুত্র সন্তান আছে। আমির জানিয়েছেন তাঁর সন্তানরা খুশি মনে গৌরীকে গ্রহণ করেছে।। তবে গৌরীকে বিয়ের ব্যাপারে কিছু জানাননি আমির। সাংবাদিকদের আমির জানিয়েছেন যে ২৫ বছর আগে গৌরীর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। গৌরী এখন আমিরের প্রযোজনা সংস্থার কাজ সামলাচ্ছেন। গত বুধবার আমির ডিনারে শাহরুখ খান আর সলমন খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমির জানিয়েছেন যে নৈশভোজে সলমন আর শাহরুখের সঙ্গে গৌরীর পরিচয় করিয়েছেন তিনি। তবে হিন্দী ছবি থেকে সবসময় দূরেই থেকেছেন গৌরী। আমিরের ‘দঙ্গল’, আর ‘লগান’ এই ছবি দু'টি দেখেছেন গৌরী।

Advertisement
সম্পর্কিত সংবাদ