Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে এককাট্টা বিরোধী শিবির

পহেলগাঁও এবং  পাকিস্তান ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে একজোট বিরোধীরা। তৃণমূলের উদ্যোগে সাড়া দিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  যৌথভাবে চিঠি দিতে চলেছে ইন্ডিয়া জোটের সাংসদরা।

সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে এককাট্টা বিরোধী শিবির
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও এবং  পাকিস্তান ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে একজোট বিরোধীরা। তৃণমূলের উদ্যোগে সাড়া দিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  যৌথভাবে চিঠি দিতে চলেছে ইন্ডিয়া জোটের সাংসদরা। আজ মঙ্গলবার রাজধানীর কনস্টিটিটিউশন ক্লাবে সমবেত হবেন বিরোধী নেতৃত্ব। সেখানেই যৌথভাবে লেখা চিঠিতে সই করে বুধবার তা প্রধানমন্ত্রীর দপ্তর পাঠিয়ে দেওয়া হবে। তৃণমূল, কংগ্রেস, ডিএমকে, আপ, সমাজবাদী পার্টি, সিপিএম, আরজেডি, জেএমএম সহ প্রায় সব বিরোধীদলই এব্যাপারে একজোট। বিরোধীদের বক্তব্য, এর আগে ভারত-চীন যুদ্ধের সময়ও সংসদের বিশেষ অধিবেশন হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়িও কার্গিল যুদ্ধে নিয়ে বিশেষ কমিটি গড়েছিলেন। সংসদে সেই রিপোর্ট জমা পড়ে। তা নিয়ে আলোচনাও হয়েছিল। তাহলে এখন নয় কেন? এই প্রশ্ন তুলে চলতি জুন মাসেই বিশেষ অধিবেশন ডাকার দাবিতে মোদি সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইন্ডিয়া মঞ্চের দলগুলি। 

Advertisement

কয়েকদিন আগে অপারেশন সিন্দুরে পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাতে ভারতের যুদ্ধবিমান ভেঙে পড়ার কথা জানিয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান। সিঙ্গাপুরে শাংগ্রিলা ডায়লগে যোগ দিতে এসে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন চৌহান। এব্যাপারে বিরোধীদের প্রশ্ন, সিডিএস দেশের বাইরে গিয়ে কেন বিদেশি  টিভি চ্যানেলে মুখ খুলছেন?  কেন দেশের সংসদে পহেলগাঁওয়ের নিদারুণ ঘটনা এবং তার যোগ্য জবাবে অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত বলছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? 
রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের কথায়, জাতীয় স্বার্থ সংক্রান্ত কোনও বিষয় সামনে এলে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশ সবার আগে। তাই রাজনৈতিক লড়াই যতই  থাকুক না কেন, দেশের ইস্যুতে সবাই একজোট। এক্ষেত্রে দেশের স্বার্থেই সংসদের বিশেষ অধিবেশন প্রয়োজন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ