Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বসছে বিধানসভার বিশেষ অধিবেশন

স্বল্প সময়ের জন্য বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। শুরু হওয়ার কথা ১২ আগস্ট। অধিবেশন চলতে পারে দিনতিনেক।

বসছে বিধানসভার বিশেষ অধিবেশন
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বল্প সময়ের জন্য বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। শুরু হওয়ার কথা ১২ আগস্ট। অধিবেশন চলতে পারে দিনতিনেক। সরকার পক্ষ গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে। আলোচনা হতে পারে ক্যাগ রিপোর্ট নিয়েও। তার আগে বিধায়কদের নিয়ে গঠিত যাবতীয় কমিটি গঠনের কাজ সেরে ফেলতে চাইছে বিধানসভার সচিবালয়। স্ট্যান্ডিং এবং বিধানসভার নিজস্ব মিলিয়ে কমিটি রয়েছে ৪১টি। এসব কমিটির চেয়ারম্যান এবং সদস্য ঠিক করছে সচিবালয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)। পিএসির চেয়ারম্যান করা হয়েছে ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানহাইয়ালাল আগরওয়ালকে। তিনি ঋতব্রত শিবিরে রয়েছেন। বিরোধী সদস্যদের মধ্যে থেকেই পিএসির চেয়ারম্যান নিয়োগ করা হয়। সেইমতোই কানহাইয়ালালকে বেছে নেওয়া হয়েছে। কালীঘাট শিবিরের তৃণমূল বিধায়করাও বিভিন্ন কমিটিতে জায়গা পাচ্ছেন। বিরোধী শিবির থেকে কমিটির চেয়ারম্যান যাঁরা হবেন তাঁরা সকলেই ঋতব্রত ঘনিষ্ঠ বলেই খবর। কানহাইয়ালাল বলেন, আমি অ্যাকাউন্টসের ছাত্র ছিলাম। ফলে পিএসির আয়-ব্যয়ের বিষয়টি দেখতে আমার কোনো অসুবিধা হবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ